গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন আংশিক কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ) বেলা পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হয়। 


নতুন কমিটিতে মনোনিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জিয়া উদ্দিন। যেখানে সিনিয়র রোভারমেট হিসেবে বাংলা  বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল মিয়া ও সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি (মেঘলা) মনোনীত হয়েছেন।


সিনিয়র রোভারমেট নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন,কোষাধক্ষ্য মাইনুদ্দিন খন্দকার,রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ এবং আরএসএল ইয়াসিন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউদ্দিন সহ রোভার স্কাউট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যবৃন্দ। কমিটি ঘোষণার পূর্বে রোভারদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষেত্র বিশেষে উদ্যমী হয়ে কাজ করার জন্য বক্তারা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


মাইনুদ্দিন খন্দকার বলেন, "কুবি রোভার স্কাউট আন্তরিকতার স্থান, যেখানে ফিরে আসতে ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ের রোভাররা কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে, যা আমাদের গর্বের বিষয়। স্কাউটিং থেকে অর্জিত নেতৃত্ব গুণাবলি ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে আসবে।"


মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, "কুবি রোভার স্কাউটের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাধ্য সীমিত, কিন্তু ইচ্ছে অপরিসীম। সকলের সহযোগিতায় আমরা সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করি।আপনাদের সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।"


নবনির্বাচিত সিনিয়র রোভারমেট বাবুল মিয়া বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব নিয়েছি এবং গ্রুপের উন্নয়নের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, দায়িত্ব পালন করা সাফল্যের পথ, তাই আমি সম্মানের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।


নবনির্বাচিত সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার মেঘলা অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি গর্বিত যে, সিনিয়র রোভারমেট (GSRM) হিসেবে দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব এবং বাংলাদেশ স্কাউটসের অগ্রযাত্রা ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের লক্ষ্য—‘সেবা, সংহতি ও সমতা’।”


উল্লেখ্য, দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর