যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার মহাফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক এর সভাপতি মো: নাইমুর রহমান ভুইঁয়া, সহ-সভাপতি মাহফুজুল আলম আলভী, সাধারণ সম্পাদক সোহানুল ইসলাম শাওনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি মো: নাইমুর রহমান ভূইঁয়া বলেন,"সোচ্চার স্টুডেন্ট'স নেটওয়ার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন।সংগঠনটি নির্যাতিত শিক্ষার্থীদের ডকুমেন্টেশন, প্রচার ও বিচার নিশ্চিতে কাজ করে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিই তাদের অঙ্গীকার, এবং আজকের ইফতার আয়োজনের মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইফতার মাহফিলে সংগঠনের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
২৩২ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩৬ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৪৫ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৫৬ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
২৬১ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬১ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৬৪ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
২৬৪ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে