বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ-লাবিব

কুবি,সংগঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মোফাজ্জল হোসাইন মুজাহিদ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোঃ লাবিব রহমান নির্বাচিত হয়েছেন।


আজ সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষ হলে ফলাফল বেলা ৩টায় প্রকাশ করা হয়। 


এছাড়াও কমিটিতে অনান্য পদে যুগ্ম সাধারণ সম্পাদক নাবিল হাসান, সাংগঠনিক সম্পাদক  আসিফ ফেরদৌস জিদনী , কোষাধ্যক্ষ পদে ইউনুস সুজন , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছরিন জাহান নীলা, আইটি সম্পাদক জুবায়ের হাসান রাফাত, ক্রীড়া সম্পাদক এনামুল হক শোয়াইব,  শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আসমা আক্তার স্বর্না,  ভাষা সম্পাদক মোহাম্মদ আরিফ ইসলাম, বিতর্ক সম্পাদক সূচনা আক্তার  এবং কার্যনির্বাহী পদে আফরিন আলম অথৈ, লামিয়া আক্তার, আশিক ইসলাম , পার্থ মন্ডল ও আরাফাত ইসলাম নির্বাচিত হয়েছেন।


জানা যায়,  ১৬টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিতর্ক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কার্যনির্বাহী সদস্য পদে ৫টি আসনের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি প্রতিটি পদে দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ্ বলেন,“শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করি, নবনির্বাচিত কমিটি বিভাগের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।”



সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন,“আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসার দাবিদার। একটি বিভাগের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, নবনির্বাচিত কমিটি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সৃজনশীলতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং বিভাগের মর্যাদা সমুন্নত রাখবে।”



নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোফাজ্জল হোসেন মুজাহিদ বলেন,“আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিভাগের সকল সিনিয়র-জুনিয়র ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটিকে আরও গতিশীল, সৃজনশীল ও কার্যকর সংগঠনে রূপান্তর করা সম্ভব। বিভাগের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করতে আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

Tag
আরও খবর