বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৪৫ হাজারের বেশি পশু, চাহিদার তুলনায় উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বাংলাদেশের প্রতিদিন ৩০ মন খিরেই বিক্রি করে অভয়নগরে তাক লাগিয়ে দিলেন সফল চাষি বুলবুল গাজী

কুবি'র কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশনের সভাপতি রাজীব, সম্পাদক শাহিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশনের দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন ইয়াসার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনের দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ছয় মাস তাদের দায়িত্ব পালন করবে।

নবগঠিত দুই সদস্যবিশিষ্ট কমিটিকে ১৪তম আবর্তনের পক্ষে আইসিটি বিভাগের মো. আশিকুর রহমান, গণিত বিভাগের মো. জুয়েল মিয়া, ব্যবস্থাপনা বিভাগের তাহমিনা খানম ও মো. সানিক মিয়া অনুমোদন প্রদান করেন। এছাড়া ১৫তম আবর্তনের পক্ষে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান হৃদয়, ফার্মেসি বিভাগের তানভীর আনজুম সাজন, বাংলা বিভাগের মো. ডালিম মিয়া এবং নৃবিজ্ঞান বিভাগের ইভানুর মীম অনুমোদন দেন।

এদিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি সমর্থন জানিয়ে এসোসিয়েশনের ৪৩ জন শিক্ষার্থী সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর প্রদান করেছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন ইয়াসার বলেন, "সকলের সম্মতিক্রমে জেলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ব অনুভব করছি। দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের অবস্থা নাজেহাল ছিল। সবার সম্মতিক্রমে যেমন নির্বাচিত হয়েছি তেমনি চেষ্টা করবো সবার সহযোগিতায় জেলা সংগঠনটিকে এগিয়ে নেওয়ার। এক্ষেত্রে সর্বদা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, " আজকের অনুষ্ঠানে  উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবো। সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো। এছাড়া নবীন বরণ ও প্রবীণ বিদায়, বাৎসরিক ট্যুর, মাসিক সভার আয়োজন করা হবে।"

উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।

আরও খবর