মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি এবং নতুন অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন মিলে ৩১৩ কোটি টাকার বাজেট পাচ্ছ এ খুবি বি


আসন্ন নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে রাজস্ব, উন্নয়ন ও গবেষণা মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ৩১৩ কোটি টাকারও বেশি বরাদ্দ পাচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটে বরাদ্দ করা হয়েছে প্রায় ১৬১ কোটি টাকা। এই বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় প্রায় ২৩ কোটি টাকা বেশি। এছাড়া চলমান ভৌত নির্মাণ অবকাঠামোর কাজ বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নতুন অর্থবছরের জন্য একশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন অর্থবছরে গবেষণা খাতেও দেড় কোটি টাকা বরাদ্দ বেড়ে সাড়ে ৫ কোটি টাকায় উন্নীত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সামগ্রিক বরাদ্দের প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ বরাদ্দ আশাব্যঞ্জক। রাজস্ব বাজেটের  বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সাংবাৎসরিক সংশ্লিষ্ট খাতের নানা ব্যয় মেটাতে খরচ হবে।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই রাজস্ব, উন্নয়ন ও গবেষণা বাজেটের বরাদ্দ অনুমোদন দিয়েছে। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যায়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম প্রণয়ন করেছে ‘সফট্ অবকাঠামো’ শীর্ষক একটি প্রকল্প। ৪৭ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ এ প্রকল্পটি আসন্ন নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে বলে জানা গেছে। সবমিলিয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ৩১৩ কোটি টাকারও বেশি নানা কার্যক্রম বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।



এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার ঘাটতি পূরণে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ গ্রহণসহ বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসনে কেন্দ্রীয় মসজিদ ও মেডিকেল সেন্টারের পূর্বপাশে অবস্থিত খালি জায়গায় বহুতল বিশিষ্ট নতুন হল নির্মাণ করা হবে। একই সাথে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নতুন ডরমেটরি ভবন নির্মাণ, খানজাহান আলী হলের নতুন উইং উর্ধ্ব ও পার্শ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অপরাজিতা ও বঙ্গমাতা হলের মধ্যবর্তী স্থানে নতুন একটি ব্লক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় দুই হাজার শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এবছর শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের একটি বাস ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের বছর শিক্ষকদের জন্য একটি মিনিকোস্টার ক্রয় করা হয়।


পরিকল্পনা কমিটির সভায় বিশ্ববিদালয়ের চারুকলা স্কুলের জন্য নতুন স্থান ও একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। চারুকলা স্কুলের এ ভবনে ডিজাইন ল্যাব, এক্সিবিশন ল্যাব ও ড্রইং ল্যাবের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া নতুন নতুন উচ্চফলনশীল ফসলের জাত উদ্ভাবন, জীববিজ্ঞান শাখার গুণগত শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে ২০ কোটি টাকা ব্যয়ে গ্রিন হাউজ ও নেটহাউজ নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউজিসি এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এ ব্যাপারে ডিপিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আওতায় গল্লামারী আবহাওয়া অফিসের পাশে ১১ লাখ টাকা ব্যয় সাপেক্ষ একটি এ্যানিমেল শেড নির্মাণের কাজ আগামী অর্থবছরে শুরু হবে আশা করা হচ্ছে। নতুন এসব উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত করা ও প্রজেক্টের ওয়ার্ক ডিটেইল নিয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে তা প্রথমে পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে উপস্থাপন করতে হয়। এই কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের পর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগকে ডিপিপি প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ৫৪তম সভায় শিক্ষার্থীদের নতুন আবাসন সুবিধাসহ বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রিসার্চ, অটোমেশন, ফেয়ার রিক্রুটমেন্ট কিংবা বাজেট বরাদ্দ সদ্ব্যবহারের ক্ষেত্রে সক্ষমতা ও স্বচ্ছতা প্রমাণ করে খুলনা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল মহলে নজর কেড়েছে।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৮ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে