মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

খুলনা বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা কমিটির শুদ্ধাচার সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা কমিটির ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ৩০ মে (মঙ্গলবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি, উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় বিগত সভার কার্যবিবরণী, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিসহ সার্বিক মূল্যায়ন অনুমোদন দেওয়া হয়। যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা নির্ধারিত সময়ের মধ্যে পূরণে সচেষ্ট হওয়ার জন্য উপাচার্য দিকনির্দেশনা দেন। সভায় ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্নের নিমিত্তে প্রস্তুতকৃত খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া শুদ্ধাচার সম্মাননা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সিদ্ধান্তসমূহ অনুমোদন প্রদান করা হয়।  

সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকালপয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

এসময় বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের এপিএ’র বিভিন্ন কমিটির সভাপতি, ফোকালপয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বেলা ১টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২৩ কর্মপরিকল্পনা বাস্তবায়ন তথা সার্বিক অগ্রগতি সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া সভায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর কুমার সাহা, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক-২ শাখার উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, সংস্থাপন-৩ শাখার উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আলম মামুন, আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জি. অতীশ দীপঙ্কর বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এপিএ ২০২২-২৩ অর্থবছরের সার্বিক অর্জনের অগ্রগতি ও ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা চূড়ান্তকরণের লক্ষ্যে আলোচনা করা হয়।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৮ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে