কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোরের অভয়নগরে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা পরিষদ কর্তৃপক্ষ।

৬ জুন মঙ্গলবার  জেলা পরিষদের যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত জায়গায় ১৮ টি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন। দীর্ঘ দিন ধরে একশ্রেণির লোক জেলা পরিষদের ১১ শতক ১৬ পয়েন্ট জায়গা দখল করে পাকা স্থাপনা করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে আসছেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে যশোর আদালতে অবৈধ দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা। এসময় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন। মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ৫ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এসময় উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, প্রধান নির্বাহী আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আলাউদ্দিন সহ জেলা পরিষদের কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে