কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন পেলো নারীরা

যশোরের অভয়নগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই শ্লোগানে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, তথ্যআপা প্রকল্পের কর্মকর্তা সাদিয়া তারিম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এসজেড মাসুদ তাজসহ মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণরত নারীরা। আলোচনা সভা শেষে অসহায় ৭জন নারীকে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে