কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের সরকারি যোগদান পত্র প্রদান

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক ও ১৪ জন কর্মচারীদের হাতে আনুষ্ঠানিক সরকারি যোগদান পত্র তুলে দেওয়া হয়েছে। রোবরার (১৯ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া কলেজ চত্বরে এ যোগদান পত্র বিতরণ করা হয়। যোগদান পত্র বিতরণ করেন, কলেজের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্আর আহমেদ, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গনি সরদার, আলহাজ¦ সফিয়ার রহমান সরদার, সাবেক শিক্ষক এলাহি বক্স, ইসরাইল হোসেন, রবিউল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এ সময় কলেজের অধ্যক্ষ বলেন, সকল শিক্ষক সঠিক ভাবে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসানের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক ও কর্মচারীদের জন্য এ যোগদান পত্র হস্তান্তর করলে বুধবার রবিউল হাসান সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে মন্ত্রণালয়ে যোগদান করে এর পর বৃহস্পতিবার সকল শিক্ষক ও কর্মচারীর যোগদান পত্র মন্ত্রণালয় থেকে গ্রহন করেন। রোববার কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে তা শিক্ষক ও কর্মচারীরদের মধ্যে বিতরন করেন।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে