কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অবশেষে নৌকা প্রতীক হাতে পেলেন যশোর -৪ আসনের এনামুল হক বাবুল

 প্রার্থীতা ফিরে পাওয়ায় অবশেষে নৌকা প্রতীক পেলেন যশোর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল। বুধবার রাত ৯ টায় রিটানিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার আইনি প্রক্রিয়া শেষে প্রার্থী এনামুল হক বাবুলের প্রতিনিধিদের হাতে নৌকা প্রতীক হস্তান্তর করেন।

এর আগে ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের আপিল বিভাগ এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল করলে প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেছিলেন তিনি। ১৮ ডিসেম্বর সরাসরি তা খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে এবং বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের নির্দেশনা চেয়ে তিনি আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটি আপিল বিভাগের চেম্বার আদালতে ১৯ ডিসেম্বর শুনানির জন্য ওঠে। এ বিষয়ে শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এনামুল হক বাবুলের প্রার্থীতা বৈধ বলে রায় দেন। এরপর বুধবার  রাতে তাকে প্রতীক প্রদান করা হয়। অনেক বাধাবিঘ্ন পেরিয়ে অবশেষে নৌকা প্রতিক ফিরে পেয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে বলে অনেকই মনে করছেন। 


Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে