যশোরের অভয়নগরে মাদকসেবনের দায়ে সুজন শেখ (২০) নামে এক মাদকসেবী যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শামীম হোসাইন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন বলেন, নিজ ঘরের ভেতর মাদকসেবন করছে এমন সংবাদের ভিত্তিতে চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সুজন শেখ নামে এক যুবককে মাদকসেবন ও শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং পাঁচশ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ইউপি মেম্বর, অভয়নগর থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
৪ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৫ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৩৯ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৬ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫০ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে