কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের হজ প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত

শতাধিক হজপ্রত্যাশীর অংশগ্রহণে আত্মিক পরিবেশে প্রশিক্ষণ কর্মসূচি, যশোর, ২ মে ২০২৫: যশোরের ঐতিহ্যবাহী আকিজ দরবার হলে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘হজ প্রশিক্ষণ ২০২৫’। এই আত্মশুদ্ধিমূলক আয়োজনটি শতাধিক হজপ্রত্যাশীর অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আফসার আলী মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দীন (সিআইপি) এবং প্রধান মেহমান ছিলেন শেখ নাফিস উদ্দীন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সায়েম ইবনে আনোয়ার ও মো. গোলাম মোস্তফা।


প্রশিক্ষণে দিকনির্দেশনামূলক আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেমগণ। মুফতি ইয়াহইয়া সাহেব (দা.বা.)-এর দোয়া ও নসিহা পুরো হলরুমকে কাঁদিয়ে তোলে।. হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ হজের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন এবং হাফেজ মাওলানা আশেক ইলাহী (দা.বা.), চেয়ারম্যান, শরীফ হজ গ্রুপ বাংলাদেশ, হজের আমলিক দিক নির্দেশনায় আলোকপাত করেন।


অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এস. এম. এমদাদুল হক সাহেব, পরিচালক, শরীফ হজ গ্রুপ বাংলাদেশ।

এই আয়োজন কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং ছিল হজযাত্রার আত্মিক প্রস্তুতির এক অনন্য সূচনা।শত শত কণ্ঠে উচ্চারিত হয়—"লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক…"। আল্লাহ যেন এই কাফেলার সকল সদস্যের হজ কবুল করেন—এই প্রার্থনায় শেষ হয় এই মহতী আয়োজন।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে