কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ

অভয়নগরের কামকুল বাজার…একটি ব্যস্ততম জনপথ… যেখানে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ।শিমুলিয়া, কাইছদিয়া, বনগ্রাম, হরিশপুর কিংবা গোবরা বাজার—সবার পথ যেন মিশে যায় এই একটি সড়কে।কিন্তু বর্ষা এলেই সেই পথ হয়ে ওঠে এক দুঃসহ যাত্রার নাম।বৃষ্টি মানেই জলাবদ্ধতা, আর জলাবদ্ধতা মানেই—ভোগান্তি।মঙ্গলবার (৬ মে) দুপুরে  সরেজমিনে দেখা যায়, উপজেলার কামকুল বাজার তিন রাস্তার মোড় এলাকায়  বৃষ্টিতে সড়কটিতে পানি জমে আছে। এ অবস্থাতেই চালাচল করছে , ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন। জমে থাকা বৃষ্টির পানি ছিটকে এসে আশপাশের দোকানে লাগছে,এছাড়াও  ভোগান্তিতে পড়েছে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও। অদূরেই  রয়েছে উত্তর অভয়নগর  কারিগরি স্কুল এন্ড কলেজ, কামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও  দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়, মসজিদ মাদ্রাসা অসংখ্য পরিবার, স্থানীয় মানুষজন বলেন, কেবল কাদা আর পানি নয়—এই জলাবদ্ধতায় দ্রুত  নষ্ট হয়ে যেতে পারে আমাদের একমাত্র যাতায়াতের পথটিও,ভেঙে যেতে পারে রাস্তার পাশ। শিশু থেকে বৃদ্ধ, ছাত্র/ ছাত্রী থেকে রিকশাওয়ালা—সবার কণ্ঠে একটিই দাবি—একটু সুদৃষ্টি, একটু সহানুভূতি।

আমরা চাই দ্রুত একটি স্থায়ী সমাধান,পানি নিষ্কাশনের ব্যবস্থা,আমরা চাই নিরাপদ চলাচলের অধিকার।অন্যদিকে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য  বৃষ্টিতেই  বাজারের অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবসায়ী ও ক্রেতারা চরম বিপাকে পড়তে হয়। ময়লা পানির ভ্যাপসা গন্ধে বাড়ে স্বাস্থ্যঝুঁকি।একটু উদ্যোগ,একটি পরিবর্তন,একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি।কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করছি—আপনাদের ছোট্ট পদক্ষেপে হাসি ফিরতে পারে হাজারো মুখে।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে