কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওয়াপাড়া শহরে যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজ দৃশ্যমান

যশোরের অভয়নগরে নওয়াপাড়া শহরের দীর্ঘদিনের ভোগান্তি আর যানজটের অবসান ঘটাতে অবশেষে  যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজ দৃশ্যমান হচ্ছে ।

এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহন চলাচল করলেও রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছিল।

সম্প্রতি মহাসড়কের ভাঙাচোরা অংশে নতুন করে ঢালাই এবং কার্পেটিংয়ের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মাঝে। রাস্তার পাশে ট্রাক-লরির দীর্ঘ সারি এবং খানা-খন্দে ভরা সড়কপথে চলাচলে নিত্য দুর্ভোগ পোহাতে হতো। এখন সংস্কারকাজ দৃশ্যমান হওয়ায় নওয়াপাড়া শহরের ব্যবসায়ী, চালক, পথচারীসহ সকল স্তরের মানুষ আশাবাদী — এই দুর্ভোগ আর দীর্ঘস্থায়ী হবে না।

স্থানীয়রা বলছেন -অনেক দিন ধরেই এই রাস্তায় চলাচল দুর্বিষহ হয়ে পড়েছিল। সংস্কারের কাজ শুরু হওয়ায় অনেকটাই স্বস্তি পাচ্ছি।”

এমন উদ্যোগে নওয়াপাড়া শহরবাসীর মুখে এখন একটাই কথা — এবার বুঝি দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে