কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোর জেলার সংসদীয় আসনে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যশোর জেলার সংসদীয় আসনে খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকে মনোনীত প্রার্থীদেরকে নিয়ে দলের নেতা-কর্মীদের সাথে যশোর প্রেসক্লাবে (০৭ সেপ্টম্বর) রবিবার বেলা ৩টায় জেলা সভাপতি ও সদর আসনের দলীয় প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাষ্টার আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোন পরিচালক হাফেজ মাওলানা নাছির উদ্দিন, যশোর জেলা দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীরা দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় মূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন। যশোর-১ শার্শা আসনের মাওলানা মাহবুবুল্লাহ্, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনের মাওলনা কামাল হুসাইন, যশোর-৩ সদর আসনের হাফেজ মাওলানা আব্দুল্লাহ, যশোর-৪ অভয়নগর-বাঘারপাড়া আসনের মাওলানা আশেক এলাহী, যশোর-৫ মণিরামপুর আসনের মাওলানা তবিবুর রহমান, যশোর-৬ কেশবপুর আসনের মাওলানা আদম সফিউল্লাহ্।

জেলা সেক্রেটারি হাফেয মাওলনা মিজানুর রহমান এর পরিচালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি: হাফেয মীর মহোর আলী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সহ-সেক্রেটারি হাফেয মাওলানা শেখ শিহাব উদ্দীন, ডাক্তার রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক: হাফেয নূর মোহাম্মাদ, উলামা বিষয়ক সম্পাদক-মুফতী মাসউদুর রহমান, যশোর সদর শাখার সভাপতি হাফেয মুশফিকুর রহমান, সেক্রেটারি মুফতী জহিরুল ইসলাম, নগর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মুফতী হাসানুজ্জামান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি- মৌলভি আব্দুল খালেক, শহর সেক্রেটরী জামির হোসেন-ছাত্র মজলিসের জেলা সভাপতি মাসুম বিল্লাহ তামিম সহ অন্যান্য উপজেলার প্রতিনিধিগণ।

অতিথিগণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ভেদাভেদ ভুলে কল্যাণ মূলক রাষ্ট্র গঠনে ইসলামী শক্তির ঐক্যমতের ভিত্তিতে জনগনের কল্যানে কাজ করতে হবে। সভা শেষে যশোর শহরে সদর আসনের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ কর্মসূচী পরিচালিত হয়।


Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে