কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুসলিমা ইসলামের দীপ্ত স্বপ্ন: জিপিএ-৫ থেকে ম্যাজিস্ট্রেট হওয়ার যাত্রাপথ

যশোর জেলার অভয়নগর উপজেলার গর্ব — মুসলিমা ইসলাম, এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে সাফল্যের আকাশে। এসএসসিতে কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রেখে এবার এইচএসসি-২০২৫ পরীক্ষায়ও অর্জন করেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫।

সে নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এ পরীক্ষায় অংশ নেয়। তার এই অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা।

মুসলিমা ইসলাম ' দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম রবিউলল ইসলাম মিনা ও মাতা মোছা. সুফিয়া খানমের কনিষ্ঠ কন্যা। মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার মিশেলে গড়া এই তরুণ শিক্ষার্থীর স্বপ্ন এখন আরও উঁচুতে—

সে চায় বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে একজন ম্যাজিস্ট্রেট হয়ে দেশের সেবা করতে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মুসলিমা ইসলাম জানায়,

 “আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষকদের। তাঁদের অকৃত্রিম ভালোবাসা, দিকনির্দেশনা আর আল্লাহর অশেষ অনুগ্রহে আজকের আমি। ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিবেদিত করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন— যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।”

একজন শিক্ষার্থীর এমন লক্ষ্য ও আত্মবিশ্বাস শুধু ব্যক্তিগত নয়, এটি এক প্রজন্মের স্বপ্নের প্রতিফলন। মুসলিমা ইসলাম আজ তরুণ সমাজের কাছে প্রেরণার আরেক নাম— সাফল্যের সঙ্গে স্বপ্ন দেখার সাহসী প্রতীক।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে