কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীধরপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে “কর্মী সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মথুরাপুর বাজার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন অভয়নগর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামিম হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ রাজু আহম্মেদ।

সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও সুদৃঢ় করতে তৃণমূলের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মৎস্যজীবী দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের শক্তি তৃণমূলে গড়ে তুললেই জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক মনিরুজ্জামান শামীম, যুগ্ম আহ্বায়ক চঞ্চল বিশ্বাস, সিরাজুল ইসলাম, এনামুল সরদার, কামাল হোসেন, সদস্য সচিব মিলন হোসেন, শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী দলের  আরিফ হোসেন, মফিজ মল্লিক,কবির সরদারসহ মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

সম্মেলনে শ্রীধরপুর  ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বক্তারা আরও বলেন, “মৎস্যজীবী দলের এই কর্মী সম্মেলন অভয়নগরে সংগঠনের নতুন গতি ও ঐক্যের বার্তা দেবে।”

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে