চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর উপজেলা ইউনিটের অফিস উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট গেট সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করা হয়।

উপজেলা ইউনিটের প্রধান হারুণ-অর-রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপু।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, উপজেলা সাংবাদিক ইউনিয়নের ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আলী আকবার, ইব্রাহিম হোসেন ইমরান, আমিনুর রহমান, তাওহীদ হাসান উসামা, রাজয় রাব্বি, আবুল বাশার জীবন, জাকির হোসেন হৃদয়, নাসিরুজ্জামান হৃদয় আবুল হাসান সহ নওয়াপাড়া প্রেসক্লাব ও ইউনিয়নের থানা কমিটির সদস্যরা।


 


উদ্বোধনী অনুষ্ঠানে অভয়নগরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, নতুন এ অফিসের মাধ্যমে অভয়নগরে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag
আরও খবর