যশোরের অভয়নগরে শিল্পনগরী নওয়াপাড়া শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান খান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল মাহফুজা বেগম। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রীড়া এবং বিকালে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে স্কুলের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ অনুষ্ঠান উপভোগ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তেমনই উপজেলার পুড়াখালী গ্রামের এক অবিভাবক ডাক্তার আবুল কালাম (রিংকু) তার সন্তান আশি মিটার দৌড় প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করায় আনন্দ প্রকাশ করেন।
৪ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৫ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৩৯ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৬ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫০ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে