যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার ৫০ জন কৃষকদের মাঝে উফসি আউশ ও ২শ কৃষককে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।
৪ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৫ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৩৯ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৬ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫০ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে