কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম হতে চুরি যাওয়া একটি মোটরসাইকেল পাঁচবিবি উপজেলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।


গত মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের নিকট থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর আটাশি গ্রামের মকছেদ আলীর ছেলে খোকন (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসলাম আলী বাবু (৪০)।  


পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিনমারা গ্রামের মুদি দোকানী আব্দুল গফুর তার মেয়ের জামাই সৌদি প্রবাসি আবুল কালাম আজাদ-এর বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল নিয়ে গত ১৪ মে বেলা সাড়ে ১২ টায় কুন্দগ্রাম ইউনিয়ন ভুমি অফিসের সামনে রেখে জমির খাজনা দিয়ে কিছু পর ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নেই কেবা করা চুরি করে নিয়ে গেছে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।্


এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়। আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া গ্রামের সাথী হিমাগারের নিকট থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোরচক্রের উক্ত দুই সদস্যকে গ্রেফতার করে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গত বুধবার আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে