কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘির সান্তাহারে ক্লাব ঘরে জুয়ার আসর, সরঞ্জামসহ গ্রেফতার ১২

জুয়া খেলার সরঞ্জাম-সহ গ্রেফতারকৃতরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ১২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার (২ জুলাই) দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকার সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার নিজাম উদ্দিনের ছেলে জামাল খান (৪৫), নাজিমুদ্দিনের ছেলে জাহেদ খান (৩০). বাবু সাখিদারের ছেলে রানা সাখিদার (৩৮). চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), মহসিন আলীর ছেলে উজ্জল (৩২). আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫). গনি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫), আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২). হাদেস সরদারের ছেলে খলির সরদার (৩৮). মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও  কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।

পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘির সান্তাহার পুরাতন মাছবাজার এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফাঁড়ির টিএসআই মেহেদী হাসান ফোর্স-সহ ওই স্থানে অভিযান চালান। অভিযানে ক্লাব ঘরে জুয়া খেরার সময় উল্লেখিত ১২জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনাচর্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ সোমবার (৩জুলাই) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে