কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে আড়াই কেজি গাঁজাসহ আব্দুর রহিম ওরফে ঘুটু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর)  দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকায় রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম ওরফে ঘুটু আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনীর সেকেন্দার আলীর ছেলে। এ ব্যপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।


সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরির্দশক আলমাস আলী সরকার জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে আদমদীঘির সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনী এলাকায় ওয়াহেদ বক্স মিলনায়তনের সামনে পাকা রাস্তার উপর দুই ব্যক্তি বিপুল মাদক নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির উপ-পরির্দশক রকিব হোসেন সঙ্গীয় ফোর্স-সহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আব্দুর রহিম ওরফে ঘুটু নামের একজন কে আটক করে তল্লাশী করা হলে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে সাদা কসটেপ দ্বারা মোড়ানো আড়াই কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। 

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে