কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গাঁজা-সহ গ্রেফতারকৃত রেখা বেগম ওরফে সফুরা।

বগুড়া: আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই কেজি গাঁজা-সহ রেখা বেগম ওরফে সফুরা (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে সান্তাহার চা-বাগান এলাকায় রেখা বেগম ওরফে সফুরার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ও আদালতের ওয়ারেন্ট তামিল করার সময় জানতে পারেন সান্তাহার চা-বাগান এলাকার রেখা বেগম ওরফে সফুরা তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টায় তার বসত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার টিনসেডের শয়ন ঘরের কক্ষে প্লাষ্টিক ব্যাগে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রেখা বেগম ওরফে সফুরাকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে