কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়া-৩ আসনে জাপা মনোনয়ন প্রত্যাশীর নির্বাচনি প্রচার বহরে হামলা, আহত ৫

জাপার আহত দুই কর্মী।

বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন জাকারিয়ার প্রচারনা বহরে জাপার এমপি সমর্থীত অপর কর্মীদের হামলায় অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় আব্দুল করিম মন্ডল ও তানহেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হামলাকারিদের ফেলে যাওয়া নম্বর বিহীন দুইটি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে বগুড়া-৩ আসনের চৌমহনী বাসট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত বৈমানিক ক্যাপ্টেন জাকারিয়া হোসেন জানায়, তিনি গত বৃহস্পতিবার সকাল থেকে মোটরসাইকেল যোগে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামে তার কর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারনা শেষে আদমদীঘির উদ্দেশ্যে রওনা হন। বেলা ১টায় তার প্রচারনা বহরটি চৌমহনী বাসট্যান্ড এলাকায় পৌঁছালে জাতীয় পার্টির অপর এমপি সমর্থীত কর্মীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ক্যাপ্টেন জাকারিয়ার প্রচারনা বহরের গতিরোধ করে হামলা চালায়। হামলাকারিদের ধারালো অস্ত্রের আঘাতে ক্যাপ্টেন জাকারিয়ার ৫জন কর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর আব্দুল করিম মন্ডল ও তানহেদ আলীকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপচাঁচিয়া থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বে হামলাকারিরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া নম্বর বিহীন দুইটি মোটরসাইকেল আটক করে থানায় নেয়।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার জানান, তার ভাইসহ আমার কর্মীদের উপর জাকারিয়া হোসেনের কর্মীরা হামলা চালায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পরিত্যাক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধারের কথা স্বীকার করে জানান, চৌমহনী বাসস্ট্যান্ড এলাকায় হামলার সংবাদ পেয়ে ফোর্স পাঠানো হয়। সেখানে হামলাকারিদের পাওয়া যায়নি। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।  

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে