কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতন মামলায় গ্রেফতার-১

গ্রেফতারকৃত পাপ্পু

বগুড়ার আদমদীঘিতে হাঁস চুরি ঘটনায় চোর সন্দেহে তিন যুবককে আটক রেখে শারীরিক নির্যাতন সংক্রান্ত মামলায় রাব্বি ওরফে পাপ্পু (২৭) নামের এক নির্যাতনকারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (৯ডিসেম্বর) রাতে আদমদীঘির করজবাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। 

মামলা সূত্রে জানাযায়, গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘির কদমা গ্রামের জনৈকা রেনুকা বেগমের বাড়ি থেকে হাঁস চুরি যায়। এ ঘটনায় চোর সন্দেহে উপজেলার একই এলাকার জান্নাতুল নাঈম, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন নামের তিন যুবককে জোড়পুর্বক করজবাড়ি গ্রামের রাব্বি ওরফে পাপ্পু ও কদমা গ্রামের সাগর হোসেন মোটরসাইকেল যোগে তুলে নিয়ে সান্তাহার যুগিপুকুর এক পল্লী চিকিৎসকের বাসায় নিয়ে একটি ঘরে আটক রেখে মামুন হোসেনের নেতৃত্বে রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেন আটক জান্নাতুল নাঈম হোসেন, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন নামের তিন যুবককে বেধরক মারপিট করে গুরুতর আহত করে বাসার বাহিরে রেখে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর নির্যাতনের শিকার জান্নাতুল নাঈমের বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে মামুন হোসেন, রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গত শনিবার রাতে রাব্বি ওরফে পাপ্পুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক আসাদ হোসেন জানান। 

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে