কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় বিএনপি-জামায়াতের চার কর্মী গ্রেফতার

গ্রেফতারকৃত চার জন।

বগুড়ার আদমদীঘিতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার সালগ্রামের মৃত কায়ছার আলীর ছেলে নজরুল ইসলাম (৫২), গোবিন্দপুর গ্রামের তাছতুল্ল্যার ছেলে ওয়াজেদ আলী (৫০), বিহিগ্রামের আস্তেস আলীর ছেলে চাঁপাপুর ইউপির সদস্য মুক্তার আলী (৩২) ও বড়িয়াবার্তা গ্রামের কিয়ামত আলীর ছেলে আব্দুল হাকিম ((৪৯)। 

আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ ও ৯ নভেম্বর বিএনপির ডাকা অবরোধ কর্মসুচী চলাকালে গ্রেফতারকৃতরাসহ আরো অনেকে আদমদীঘির পুর্ব ঢাকারোড এলাকায় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকা সৃষ্টি করে গাড়ীর গ্লাস ভাংচুরসহ পুর্ব ঢাকারোড এলাকায় অবস্থিত আওয়ামীলীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, পেট্রেল বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে