কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে চোরাই মোটরসাইকেলসহ দুই জন গ্রেফতার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে চোরাই মোটরসাইকেল বেচাকেনার সময় একটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার হবিরমোড় আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর কা নপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও কাদোয়া গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে শাহজাহান হোসেন ওরফে লালন (৩৭)। 

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার হবিরমোড় আনিকা পেট্রেল পাম্পের সামনে কয়েক জন ব্যক্তি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালান। এসময় পুলিশের আগম টের পেয়ে অন্য্যারা দৌঁড়ে পালিয়ে গেলেও চোরচক্রের সদস্য মেহেদী হাসান ও শাহজাহান হোসেন ওরফে লালনকে আটক এবং তাদের হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ওই দিন বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে