কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

কেক কাটেন অতিথিরা।

আদমদীঘি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) আদমদীঘি উপজেলায় এ উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। এছাড়া সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন। বেলা ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) নাজরানা রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, রফিকুল ইসলাম প্রমুখ। বাদ আছর হযরত বাবা আদম (রহ:) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে