কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে কর্মসুচীর এক শ্রমিককে কুপিয়ে হত্যা

ছবি-প্রতিনিধি


বগুড়ার আদমদীঘিতে কায়সার আলী (৬০) নামের ৪০ দিনের কর্মসুচীর এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গত ২৬ জুন বুধবার দিবাগত গভীর রাতে অন্তাহার দক্ষিনপাড়া মসজিদের সামনে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। নিহত কায়সার আলী আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের মৃত গরিবুল্লার ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। দুর্বৃত্তদের কোন অপরাধ মূলক কাজ দেখে ফেলায় তাকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কায়সার আলী একজন দরিদ্র মানুষ, তিনি ইউনিয়ন পরিষদের ৪০ দিনের কর্মসুচীর কাজ করতো। রাতে মিনহাজুল নামের এক ব্যক্তি মাছচাষ পুকুর পাহারা দিতেন। গত কয়েক দিন যাবত রাতে পুকুর পাহার বন্ধ করে গ্রামের বিভিন্ন স্থানে আম, জাম ও তাল কুড়াতেন। নিহতের ছেলে আব্দুল মোমিন জানান, তার বাবা গ্রামের সকলের সাথে সুসম্পর্ক ছিল। গত বুধবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। কোন এক সময় গ্রামের পাশে আম কুড়ানোর জন্য গেলে দুর্বৃত্তরা মসজিদের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ফেলে যায়। ভোরে মসজিদের মোয়াজ্জেম আব্দুস ছামাদ ফজরের নামাজের আযান দেয়ার জন্য মসজিদে এসে কায়সার আলীর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে গ্রামবাসিকে খবর দেন। এদিকে গ্রামবাসিদের ধারনা দুর্বৃত্তদের কোন অপরাধ মূলক ও অসামাজিক কাজ দেখে ফেলায় কায়সার আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হতে পারে। 

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, খুনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারি শনাক্তের কাজ চলছে।

আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে