কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে গলায় দড়ির ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে শংকরী রানী দাস (৬৫) নামের এক বৃদ্ধা গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শংকরী রানী দাস আদমদীঘি উপজেলার তালশন পালপাড়া গ্রামের বিষু নাথ দাসের স্ত্রী। আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) ভোর ৪টার দিকে শয়ন ঘরে বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

জানাযায়, ওই গ্রামের শংকরী রানী দাসের সাথে তার পুত্রবধুদ্বয়ের কয়েক দিন যাবত পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। গত বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে খাবার শেষে তিনি শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। তার ছেলে নিখিল দাস জানান, তার মা শংকরী রানী দাস শয়ন ঘরের তালার বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপর তাকে নামিয়ে দেখেন শংকরী রানী দাস মারা গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন বাদি না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জনান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


Tag
আরও খবর