কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে চোরের মৃত্যু

বৈদ্যুতিক খুঁটিতে এভাবেই ঝুলে থাকেন চোর চক্রের সদস্য আব্দুর রহমান।

বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্র্যৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৬) নামের চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জিনইর গ্রামের পূর্ব মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে এসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আব্দুর রহমান আদমদীঘির ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি জিনইর গ্রামের সোলায়মান আলীর মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জল বৈদ্যুতিক সংযোগ নিয়ে ওই গ্রামের পূর্বপাড়া মাঠে জমিতে সেচ পরিচালনা করে আসছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোর চক্রের সদস্য আব্দুর রহমান ওই অগভীর নলকুপের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমার খুলতে থাকেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  খুঁটির ওপরে ঝুলে থাকেন। এঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের সদস্য আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন। এবিষয়ে অগভীর নলকুপের মালিক রহিদুল ইসলাম উজ্জল বলেন, আমার নলকুপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। কয়েকদিন যাবত চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলেন। শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামের এক চোর বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।  

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে