কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামি আসাদাজ্জামান রুপকসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার সান্তাহার হবির মোড় নামক স্থানে বিক্রির সময় ১০০পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আসাদাজ্জামান রুপক (৩২)। 

পুলিশ জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় নামক স্থানে  মাদকদ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঈদুল হোসেন ও আসাদাজ্জামান রুপক হোসেনকে আটক করে তাদের পরিহিত প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ পিস করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আজ রবিবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন একটি মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আসাদাজ্জামান রুপকের বিরুদ্ধে আক্কেলপুর ও আদমদীঘি থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। 

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে