কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বক্তব্য রাখেন, ফজলুল বারী তালুকদার বেলাল।

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে মহিলা আন্তঃজেলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা জেলা মহিলা ফুটবল একাদশ দল ও দিনাজপুর জেলা মহিলা একাদশ দল অংশ গ্রহন করেন। উত্তেজনাপুর্ন খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ঢাকা জেলা মহিলা ফুটবল একাদশ দল চ্যাম্পিয়ন হয়।

প্রীতি ফুটবল খেলার মাঠে উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা যুবদলের সদস্য শাজালাল মাহমুদ চপল, আদমদীঘি সদর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার সরকার, নসরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের কার্যনির্বাহি সদস্য শেখ তোফায়েল আহম্মেদ তপু, আবুল কালাম আজাদ, বিএনপি ও তার সংযোগি সংগঠনের নেতৃবর্গসহ বিপুল দর্শকের সমাগম ঘটে। খেলা পরিচালনা করেন স্বপন হোসেন। তাকে সহযোগিতা করেন, শাহিন ও শাকিল। ম্যাচ কমিশনার ছিলেন রাকিব হোসেন।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে