কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

বগুড়ার আদমদীঘিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (২ মে) রাতে আদমদীঘি বাসট্যান্ড দলীয় কার্যালয়ে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক, উপজেলা তাঁতী দলের সভাপতি আকবর আলী খান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাজেম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, আদমদীঘি সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সাধারণ সম্পাদক আতাববর রহমান, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন  শ্রমিক দলের সভাপতি জুয়েল, নশরৎপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুস্তম আলী, কুন্দগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, চাঁপাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জুয়েল আহম্মেদ, সান্তাহার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুহুল আমিন প্রমুখ। 

বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করেন। তারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে