কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে বিএনপি নেতা-কর্মীদের ঈদ পূর্ণমিলনী ও জন সমাবেশ

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে বিএনপি নেতা-কর্মীদের ঈদ পূর্ণমিলনী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার বিহিগ্রাম বাজারে এই ঈদ পূর্ণমিলনী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 

চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি সদস্য এমদাদুল হক সাঈমের সভাপতিত্বে ঈদ পূর্ণমিলনী ও জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। বিএনপি নেতা কামরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, খন্দকার কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী প্রামানিক, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, যুবদল নেতা এসএম জুয়েল রানা, কোরবান আলী, রতন হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

জনসমাবেশে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা মামলা, নির্যাতনের শিকার হয়েছেন। এখন আমাদের একই বার্তা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আপনাদের আপদ-বিপদে আমি পাশে থেকে এলাকার উন্নয়ন ও সেবা করতে চাই।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে