কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সান্তাহারে হেডফোন লাগিয়ে রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত।

আদমদীঘির সান্তাহারে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাবার সময় ট্রেনের নীচে কাটা পড়ে ফেহা হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেলওয়ে হাসপাতালের নিকট এ ঘটনা ঘটে। নিহত ফিহা হোসেন নওগাঁ সদরের চকপ্রান এলাকার বেলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই যুবক মোবাইল ফোনের হেডফোন কানে লাগিয়ে কথা বলতে বলতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণে হাসপাতালের নিকট রেললাইনের উপড় দিয়ে যাচ্ছিলেন। এসময় ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্র্র্র্রেনটি আসছিল। এসময় ধাক্কা লেগে ট্রেনের নীচে কাটা পড়ে তার শরীর ত্রিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে