কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেফতারকৃত দুই জন।

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে ৯২ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদ রানা (২৫) ও শিপন ওরফে রবিন (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার মুরইল-সাওইল সড়কের উপড় থেকে ও ডালম্বা গ্রাম থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত  রাশেদ রানা আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল বাজারের পুটু মিয়ার ছেলে এবং শিপন ওরফে রবিন আদমদীঘি সদর ইউপির ডালম্বা পুর্বপাড়ার কাশেম সরদারের ছেলে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গতকাল শনিবার বিকেলে আদমদীঘি থানা পুলিশের অভিযানিক দল উপজেলায় বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে সন্ধ্যায় আদমদীঘির মুরইল-সাওইল সড়কে জনৈক সাইফুল ইসলামের সরিষার তৈল কারখানার পিছনে বেচাকেনার সময় মাদকদ্রব্য ৬৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাশেদ রানাকে এবং ডালম্বা গ্রামে শিপন ওরফে রবিনের বসতবাড়িতে বেচাকেনা করার সময় ২৫ পিস ট্যাপেন্টডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতে গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। 

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে