সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক

ছবি সংগৃহীত।

আদমদীঘির সান্তাহার-আত্রাই সড়কে যানবাহন আটকিয়ে ছিনতাই কালে জনতা নওশাদ আলম নাইম (৩০) নামের এক ছিনতাইকারিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটক নওশাদ আলম নাইম আদমদীঘি উপজেলার প্রাননাথপুর গ্রামের লিটন সাখিদারের ছেলে। গত সোমবার (৩১ আগষ্ট) দিবাগত রাত ২টায় দিকে সান্তাহার-আত্রাই সড়কে কেল্লাপাড়া গ্রামের পাশে সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, গত সোমবার দিবাগত রাতে সান্তাহার সিএনজি স্ট্যান্ড থেকে আটক নওশাদ আলম নাইম যাত্রী সেজে অপর যাত্রীদের সাথে একটি সিএনজি ভাড়া করে রানীনগরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি কেল্লাপাড়া নামক স্থানে পৌঁছিলে নওশাদ আলম নাইম ছিনতাইকারি ছিনতাইকারি বলে চিৎকার দিলে রাস্তার পাশে আগে থেকেই ওঁৎপেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারি ও যাত্রী বেশে থাকা নওশাদসহ সিএনজির গতিরোধ করে। এরপর সিএনজি আটকিয়ে চালক ও যাত্রীদের মারধর করে টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় সিএনজি চালক ও যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন নওশাদ আলম নাইমকে আটক করলেও অপর ছিনতাইকারিরা পালিয়ে যায়। আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক নওশাদ আলমকে থানায় নিয়ে আসেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর

আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক

২ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে




আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন

১২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে



আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

১৫ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার

১৯ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে