কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ছবি দেশচিত্র।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নিয়ে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি ডেঙ্গু প্রজননস্থল ধ্বংস, বাসা-বাড়ির আঙিনাসহ আশপাশের জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে  স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ারুল হক পল্টু জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ কাউছার দ্বীপ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল বাশার মারুফ, রহিম উদ্দিন ডিগ্রিকলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান, সাগর, নাফিউল করিম মোল্লা, আব্দুর রহিম বাবু, আবুল কাশেম, রুবেল হোসেন, স¤্রাট, আক্তারুল, পলাশ ও কবির হোসেন, ছাত্রদল নেতা আসিফ, আব্দুল আউয়াল মুন্না, নিহান, রিফাত, আপনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে