জয়পুরহাট আক্কেলপুর তিলকপুর বাজারে মৎস্য সম্প্রসারণ - ১৯৫০ আইনে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ। আজ রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে জব্দকৃত ওই কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিজান পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ মোশফিকুর রহমান, এবং অফিস সহকারী মোঃহাসান। আক্কেলপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃ মোশফিকুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার দুপুরে আমরা এই অভিযান পরিচালনা করি।এসময় তিলকপুর বাজার হইতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আমরা জব্দ করি।যার আনুমানিক মুল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। অবৈধ এই জাল গুলো গোপনে বিক্রির জন্য তিলকপুর বাজারে আনা হইছে।কিন্তু অবৈধ এই কারেন্ট জালের কোন মালিক কাউকে তারা আটক করতে পারেনি বলে জানান।পরে জব্দকৃত কারেন্ট জাল গুলো ফাঁকা একটি স্থানে নিয়ে গিয়ে জনগণের উপস্থিতিতে সকল জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়াও মৎস্য সম্প্রসারণ অফিসার মোঃমোশফিকুর রহমান বলেন আমাদের এই অভিযান চলমান রয়েছে।
১৬ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
২০ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
২০ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৫ মিনিট আগে
৩৬ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৪১ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৩ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫১ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে