কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর মৃত্যু স্বামী বিষপানে হাসপাতালে ভর্তি


পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে স্ত্রী গলায় ফাঁস দিয়ে মৃত্যু অপর দিকে স্বামী বিষপান করে হাসপাতালে ভর্তি ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুরের ভিকনী গ্রামে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে একই উপজেলার ছাট অনন্তপুর গ্রামের মোস্তফার মেয়ে সুমি (৩০) নিজ শয়নকক্ষে বাঁশের তিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে অপর দিকে স্বামী আইয়াব (৩৫) তা সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বর্তমানে সে আক্কেলপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

এলাকাবাসি ও পুলিশ জানায়, স্ত্রী সুমি ও স্বামী আইয়াব এদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। দিনমজুর আইয়াব সকালের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় মাঠে কাজ করতে যায়। কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে এসে তাদের একমাত্র কন্যা ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী স্বর্ণা (১১)কে জিজ্ঞাসা করে, তার মা কই ? স্বর্ণা বলে, মা ঘরে শুয়ে আছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাহির হতে ডাকা ডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে স্বামী  আইয়াব  বাঁশের খিল দেওয়া দরজায় ধাক্কা ধাক্কি করে দরজা ভেঙে, বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সুমিকে দেখতে পায়। এদেখে তিনি চিৎকার ও কান্না কাটি করে। পরে তিনি বাড়িতে থাকা জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এলাকাবাসি সঙ্গে সঙ্গে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করিয়ে পাকস্থলি পরিস্কার (ওয়াশ) করেন। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

সুমির মামাতো ভাই মোঃ মিন্টু বলেন, আমার বোনের সাথে ভিকনী গ্রামের মনছুর আলীর পুত্র আইয়াবের প্রায় ১৩ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর  থেকে সংসারে অভাব-অনটনের মধ্যে দিয়েও তাদের বৈবাহিক জীবন ভালোভাবে কাটছিল। কিন্তু কিছু দিন থেকে তাদের মধ্যে পরকীয়া ও বিভিন্ন  কারণে আমার বোনের সঙ্গে আইয়াবের ঝগড়া ঝাটি লেগেই থাকতো।  

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে সুমির লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পরকীয়া ও অভাব-অনটনের কারণে এই আত্মহত্যা ঘটতে পারে। সুমির লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় সুমির ভাই মোঃ নাসির উদ্দীন একটি মামলা দায়ের করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে জানা যাবে প্রকৃত ঘটনা।



Tag
আরও খবর