কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যা মামলার আসামি রুবেল গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার হলহলিয়া গ্রামে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি জামাতা রুবেল কে গ্রেফতার করেছে পুলিশ। 

রুবেল তার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহপোষণ করতো এবং বিদেশ থেকে শাশুড়ির পাঠানো টাকা নেবার জন্য তার স্ত্রীকে চাপ দিতো। ঘটনার দিন তার স্ত্রীর মোবাইলে অপরিচিত কল আসতে দেখে তর্ক-বিতর্কের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে খালা আলেয়া বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর খালাতো শ্যালক নিরব দ্রুত এসে বাধা প্রদান করলে  তাকেও জখম করে ছুরি নিয়ে পালিয়ে যায় রুবেল।

পরে স্থানীয়রা তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলেয়া বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিতুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে রেফার্ড করলে বগুড়া নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে আকেলপুর থানায় একটি হত্যা মামলা রুজ হলে গতকাল রোববার (০২ জুন) বগুড়ার জেলার সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার এবং  হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে ১৬৪ ধারা মতে জবানবন্দির জন্য আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (০৩ জুন) বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও খবর