কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুর কোরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত জরিমানা.

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে আদায়কারীকে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ (কোরবানীর পশুর হাটে) গবাদিপশু কেনাবেচায় হাসিল (কর) এর মূল্য তালিকা না থাকায় একেক ক্রেতার কাছে একেক হাসিল আদায়ের অভিযোগে হাট ইজারাদার মোঃ রাশেদুল ইসলাম রাজার পক্ষে আদায়কারী রানাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে নগদ অর্থ ১০হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, গত মঙ্গলবার (১১ জুন) উপজেলা আইন শৃঙ্খলা মিটিংএ আলোচনা সাপেক্ষে সর্ব সম্মতিক্রমে ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলার প্রতিটি কোরবানী পশুর হাটে গবাদিপশু কেনাবেচায় হাসিলের মূল্য তালিকা রাখতে হবে। কিন্ত মজিবুর রহমান সরকারি কলেজ মাঠ কোরবানীর পশুর হাটে কোন মূল্যতালিকা ছিল না। গবাদিপশু কেনাবেচায় সরকারি রেট প্রতিটি গরুর ৫শ৫০ টাকা ও ছাগলের ২শ৭৫টাকা করে হাসিল (কর) নির্ধারণ ছিল কিন্তু আদায়কারীরা অতিরিক্ত হাসিল আদায় করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আদায়কারীকে নগদ অর্থদণ্ড ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag
আরও খবর