কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (২৬জুন) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে  তুলশী গঙ্গা নদীর ধারে বনজ-ফলজ ও ঔষধি অর্জুন, আকাশ মুনি, কৃষ্ণচুড়া, মেহগনি, জারুল, আমলকী, হরিতকি, বহেরা এবং আমসহ বিভিন্ন প্রজাতির ২০০ টি বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন, আক্কেলপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদস্যরা। সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কালে আক্কেলপুর উপজেলা  আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন,বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপপ্রবাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণিজগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং প্রাচীন সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই সংগঠনটি।


Tag
আরও খবর