কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস  চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সন্ধ্যায়  তিলকপুর রেলস্টেশনের উত্তর দিকের ২৯২/১-২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরণে লাল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে। তবে তাঁকে কেউ ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন নাকি অসাবধানতাবশত দূর্ঘটনা তা রেলওয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

তিলকপুর রেলস্টেশন ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় তিলকপুর রেলস্টেশন অতিক্রম করে। এরপর স্থানীয় লোকজন রেলস্টেশনের ২৯২/১-২ নং পিলারের কাছে রেললাইন পাশে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁরা সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেন। 

তিলকপুর রেলগেটের গেটম্যান স্বপন বলেন, ট্রেন যাওয়ার পর  রেললাইনে পাশে ৩৫ বছর বয়সী একব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে লোকজন আমাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে নিহত ওই ব্যক্তির মাথা ও বুকে জখম দেখেছি। তাঁর পরণে লাল শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।

 সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে পড়ে একব্যক্তি মারা গেছেন। এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। এটি অসাবধানতাবশত দূর্ঘটনা নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag
আরও খবর