কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৭ বছর পর আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ বছর পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর চৌধুরী বাদশা ১৩৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আরিফ ইফতেখার আহম্মেদ রানা ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশিদ ইকু ৯৪ ভোট পেয়েছেন। অপরদিকে পৌর বিএনপির সভাপতি পদে ৩০০ ভোট পেয়ে আফাজ উদ্দীন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথী ওয়াহেদ প্রামাণিক ২৮৭ ভোট পেয়েছেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম পল্টু ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুর রহমান২২৩ ভোট পেয়েছেন। বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অধিবেশনের উদ্ধোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা জামশেদ আলম। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন (এফইউ) উচ্চ বিদ্যালয় মাঠে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভায় ৬৩৯ জন ও উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩৫৫ জন ভোটার ভোট দেন।  উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি কামরুজ্জামান কমল বলেন, ‌‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব। প্রধান নির্বাচন কমিশনার এ এইচ এম ওবাইদুর রহমান সুইট বলেন, গোপন ব্যালটে ভোটগ্রহণ শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
আরও খবর