কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে বালতিতে পড়ে প্রাণ গেলো শিশুর

জয়পুরহাটের আক্কেলপুরে বালতির পানিতে পড়ে রুহি আক্তার নামের দেড় বছর বয়সী এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রায়হান হোসেনের মেয়ে। দূর্ঘটনাটি রোববার দুপুরে তার নিজ বাড়িতে ঘটেছে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খেলতে খেলতে মেয়েটির হাতে কাদা লাগলে সকলের অগোচরে গোসলখানায় রাখা পানি ভর্তি বালতিতে হাত ধোয়ার জন্য যায়। এসময় বালতিতে শিশুটি মাথা হেলে হাত ধুতে গেলে তার মাথা বালতিতে গুঁজে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে গোসলখানায় তাকে এ অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির বাবা রায়হান হোসেন বলেন, আমার মেয়ের হাতের কাদা লাগলে বালতিতে ধুতে গিয়ে বালতির মধ্যেই উপুর হয়ে পড়ে ছিল। আমরা তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ আদনান বলেন, মেয়েটিকে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে সে পানিতে পরেই মারা গেছে।
আরও খবর