কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং.

জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুরুল আলম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক লায়জুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা সিরাজাম মুনিরা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা। চলতি বছর উপজেলায় ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৩৭টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে ২৪৬ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মনজুরুল আলম বলেন, এর আগে আক্কেলপুরে দুর্গোৎসবকেন্দ্রিক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আশা করি এবারও শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। তবে কোনো সন্দেহজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে, আমরা দ্রুত ব্যবস্থা নেব। ওসি শফিকুল ইসলাম বলেন, “সব ধরনের গুজব থেকে সজাগ থাকতে হবে। গুজবের খবর বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটার আগেই আমাকে জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এছাড়া পূজামণ্ডপ এলাকায় কোনো ব্যাগ বা সন্দেহজনক জিনিস দেখলেই তল্লাশি করতে হবে। অবৈধ কিছু পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করবেন। স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে শান্তিপূর্ণ ও আনন্দমন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Tag
আরও খবর