কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)। র‍্যাব জানায় , গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে দুই ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। এরপর র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতরে গোপনে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার নাজমুল হক বলেন, ‘আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিফাত হোসেন মেশকাতঃ আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব )। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার শাজাহান আলীর ছেলে শিহাব হোসেন (২৮) এবং নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে রিপন হোসেন (৩০)। র‍্যাব জানায় , গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে দুই ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। এরপর র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হাসপাতালের ভেতরে গোপনে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কম্পানি কমান্ডার নাজমুল হক বলেন,আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর